Monday, April 13, 2026

নেই মেধা তালিকা, ৪৯৯-এর রেকর্ড গড়ে কারা প্রথম উচ্চমাধ্যমিকে?

Date:

Share post:

শুক্রবার প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, রেকর্ড গড়ে এবছর উচ্চ মাধ্যমিকে ৫০০- র মধ্যে সর্বোচ্চ নম্বর ৪৯৯। শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ছাত্রী স্রোতশ্রী রায়, বড় জোড়া হাই স্কুলের ছাত্র গৌরব মণ্ডল পেয়েছে ৪৯৯। জানা গিয়েছে, প্রথম স্থানে রয়েছে অর্পণ মণ্ডল, কেন্দুয়াডিহি হাই স্কুল এবং ঐক্য বন্দ্যোপাধ্যায়, হুগলি কলেজিয়েট স্কুল।

মহামারি পরিস্থিতিতে বাতিল হয়ে যায় উচ্চ মাধ্যমিকের তিন দিনের পরীক্ষা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছিলেন শুক্রবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, এবছর মেধা তালিকা প্রকাশ করা হবে না। সেই অনুযায়ী শুক্রবার মেধা তালিকা প্রকাশ করেনি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

গত তিন বছরের পরিসংখ্যান অনুযায়ী, এই নম্বর সর্বোচ্চ। ২০১৮ সালে জলপাইগুড়ি জেলা স্কুল থেকে প্রথম হয়েছিল গ্রন্থন সেনগুপ্ত। কলা বিভাগের ওই ছাত্রের প্রাপ্ত নম্বর ছিল ৪৯৬। অন্যদিকে, ২০১৯ সালে উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ছিল ৪৯৮। যুগ্ম প্রথম হয়েছিল শোভন মণ্ডল ও রাজর্ষি বর্মণ। দু’জনই বিজ্ঞান বিভাগের ছাত্র। শোভন বীরভূমর বাসিন্দা, রাজর্ষি কোচবিহার জেনকিন্স স্কুলের ছাত্র।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...