Monday, April 6, 2026

এবার কোভিড হাসপাতাল হচ্ছে ডেন্টাল কলেজ হাসপাতাল

Date:

Share post:

বাড়ছে করোনা সংক্রমণ। যে কারণে হাসপাতালে বেড পাওয়ার সমস্যা বাড়ছে। সেই কারণে এবার আর আহমেদ ডেন্টাল কলেজ হাসপাতালকে কোভিড হাসপাতাল করতে চলেছে রাজ্য সরকার । এদিনই নীলরতন সরকার হাসপাতালের সুপারসহ এক প্রতিনিধিদল এসে ঘুরে যান আর আহমেদ ডেন্টাল কলেজ। সঙ্গে ছিলেন পূর্ত বিভাগের কর্তারা। শুধু তাই নয় আর আহমেদ ডেন্টাল কলেজ হাসপাতালকে দ্রুত কোভিড হাসপাতালে পরিণত করার জন্য অবিলম্বে কী কী বন্দোবস্ত নেওয়ার দরকার সে ব্যাপারে তারা একপ্রস্থ আলোচনা সেরে নিয়েছেন ।

উল্লেখ্য আর আহমেদ ডেন্টাল কলেজ হাসপাতালে কোনও শয্যা নেই। তেমনি নেই কোনও আইসোলেশন বিভাগ। জরুরি ভিত্তিতে সেখানে আইসোলেশন বিভাগ ও বেড প্রস্তুতের কাজ শুরু করা হচ্ছে। জানা গিয়েছে ডেন্টাল কলেজের নতুন বিল্ডিংয়েই হবে কোভিড হাসপাতাল। তদারকিতে থাকবেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। তবে এটি কত বেডের কোভিড হাসপাতাল হবে কিংবা কত দিনের মধ্যে তা শুরু হবে, তা পরে জানানো হবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...