Saturday, April 4, 2026

ছাত্রদের স্বার্থে খাতা রিভিউ ও স্ক্রুটিনির খরচ কমাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

Date:

Share post:

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা রিভিউ ও স্ক্রুটিনির খরচ কমাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এ বছর কোনও পরীক্ষার্থী যদি খাতা স্ক্রুটিনি করতে চাইলে তাকে দিতে হবে ৫০ টাকা। আগে দিতে হত ৬০ টাকা। অন্যদিকে, উত্তরপত্র রিভিউ করতে দিতে চাইলে তাকে দিতে হবে ৭৫টাকা। আগে দিতে হত ১০০ টাকা। ৩১ আগস্ট বা তার মধ্যে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা। শুক্রবার ফল প্রকাশের সাংবাদিক বৈঠকে সংসদ সভানেত্রী মহুয়া দাস বলেন, “শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও স্কুল শিক্ষা দফতরের সচিবের নির্দেশে এই সিদ্ধান্ত নিচ্ছে সংসদ।”

একইসঙ্গে এদিন সাংবাদিক বৈঠকে মহুয়া দাস বলেন, কোনও বিষয়ের নম্বর নিয়ে পরীক্ষার্থীদের অসন্তোষ থাকতে পারে। সেক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হলে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পরীক্ষা নেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সেক্ষেত্রে পরবর্তী লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর চূড়ান্ত এবং অপরিবর্তনীয়।

Related articles

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...