Saturday, June 13, 2026

পরীক্ষা নিতে চায় সিংহভাগ বিশ্ববিদ্যালয়, বিবৃতি জারি করে দাবি ইউজিসি-র

Date:

Share post:

মহামারি আবহে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার বিরোধিতা করেছে একাধিক রাজ্য। কিন্তু তা সত্ত্বেও নিজেদের অবস্থানে অচল থাকছে কেন্দ্রীয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জু রী কমিশনের দাবি সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত বর্ষ বা ফাইনাল সেমিস্টারের পরীক্ষা নিতে চাইছে সিংহভাগ বিশ্ববিদ্যালয়। ইউজিসি-র দাবি আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে দেশের ৩৬৬ টি বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিতে চলেছে। চলতি মাসের শুরুর দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন নির্দেশিকা জারি করে জানায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত বর্ষের পরীক্ষা বা ফাইনাল সেমিস্টার বাধ্যতামূলকভাবে নিতে হবে কলেজ বিশ্ববিদ্যালয়কে। এই নির্দেশিকার তীব্র বিরোধিতা করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই নির্দেশিকা পুনর্বিবেচনা করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু এ রাজ্য নয়, দিল্লি, ওড়িশা, পঞ্জাব, তামিলনাড়ুর মতো রাজ্যও এই নির্দেশিকার বিরোধিতা করেছে।

শুক্রবার বিবৃতি জারি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন জানিয়েছে, দেশের ৭৭৫ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইতিমধ্যে অনলাইন বা অফলাইন বা দুই পদ্ধতি মেনে পরীক্ষা নিয়েছে ১৯৪ টি বিশ্ববিদ্যালয়। আরও ৩৬৬টি বিশ্ববিদ্যালয় আগামী অগস্ট বা সেপ্টেম্বরে অনলাইন বা অফলাইন বা দু’ভাবেই পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...