Friday, June 26, 2026

সংখ্যা দেখে আতঙ্ক নয়, চালু রাজ্যের হেল্পলাইন: মুখ্যসচিব

Date:

Share post:

ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি। বাংলায় কোভিড আক্রান্তের মৃত্যুর সংখ্যা আর অন্যান্য রাজ্যের থেকে অনেক কম। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে আশ্বস্ত করলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি বলেন, যত পরীক্ষা করা হবে, তত সংক্রমণ ধরা পড়বে। সুতরাং সংখ্যা দেখে আতঙ্কিত হওয়ার কারণ নেই।

এই মুহূর্তে রাজ্যে  ১৪৭০৯ জন কোভিড আক্রান্ত। মারণ ভাইরাস মোকাবিলায় কলকাতা-সহ চার জেলার সমন্বয় আরও জোর দিতে চায় সরকার। রাজ্যবাসীকে মুখ্যসচিব জানান, “সুরক্ষা বিধি মেনে চলুন। যেখানে সুরক্ষা বিধি লঙ্ঘন, সেখানেই বেশি সংক্রমণ”।
রাজীব সিনহা জানিয়ে দেন, রাজ্যে এই মুহূর্তে লকডাউন ঘোষণার কোনও পরিকল্পনা নেই সরকারের। শুধুমাত্র কনটেনমেন্ট জোনে লকডাউন থাকবে।
অল্প সংক্রমণের ক্ষেত্রে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যসচিব জানান, অনেকেই হোম আইসোলেশনে থেকে সুস্থ হতে পারেন। সেক্ষেত্রে সবসময় চিকিৎসকের পরামর্শ পেতে একটি হেল্প লাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার। ১৮০০৩১৩৪৪৪২২২-এই নম্বরে ফোন করে হোম আইসোলেশনে থাকা ব্যক্তিরা নিজেদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে যেকোনো প্রশ্নের উত্তর পাবেন। হোম আইসোলেশনে ২৪×৭ চিকিৎসকের পরামর্শ মিলবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যসচিব।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...