Friday, June 26, 2026

কলকাতা পুরসভার কোভিড আক্রান্ত কর্মীর মৃত্যু, কর্মবিরতির হুমকি

Date:

Share post:

শহরজুড়ে সংক্রমণ রুখতে লড়াই করছেন কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম। অথচ তাঁর অফিসেই এবার কর্মীর মৃত্যু। শনিবার সকালে কোভিডে আক্রান্ত এক পুরকর্মীর মৃত্যুতে একদিকে যেমন আতঙ্ক তৈরি হয়েছে, তেমনি কর্মীরাও গোটা ব্যবস্থাপনায় ব্যাপক ক্ষুব্ধ। তবে এই কর্মীর কোভিডেই মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে স্বীকার করা হয়নি। জন্ম-মৃত্যুর নথিভুক্তিকরণের যে বিভাগ, সেই বিভাগেরই এক কর্মী গত মঙ্গলবার কোভিড পজিটিভ হন। আজ মৃত্যুর পর ক্ষুব্ধ কর্মীরা কাজ বন্ধ করে দেন। তাঁদের দাবি পুর কর্তৃপক্ষ যথাযথ সামাজিক দূরত্ব এবং স্যানিটাইজেশনের প্রতিশ্রুতি দিক। না দিলে আগামী সোমবার থেকে তাঁরা কর্মবিরতির পথে যেতে বাধ্য হবেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...