Monday, April 6, 2026

ড্রোনের সাহায্যে পৌঁছে যাচ্ছে মাস্ক, গ্লাভস ,পিপিই!

Date:

Share post:

দিন দিন বাড়ছে ভাইরাস আক্রান্তের সংখ্যা । বাড়তে থাকা রোগীর সংখ্যা নিয়ে চিন্তিত নাগাল্যান্ড সরকার। তাই পরিস্থিতি সামাল দিতে ড্রোন সাহায্য নেওয়া শুরু হয়েছে। রাজধানী কোহিমার মহামারির চিকিৎসার হাসপাতাল থেকে আইজি স্টেডিয়াম পর্যন্ত চিকিৎসা সামগ্রী পাঠানো হচ্ছে ড্রোনের মাধ্যমে।

৫ কিলোগ্রামের এই প্যাকেট করোনা রোগীদের চিকিৎসা ও সেবা নিযুক্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই এবং অন্যান্য সুরক্ষামূলক জিনিষপত্র থাকছে। কোহিমাতে পরীক্ষামূলক সফলতা এলে রাজ্যের সর্বত্র চালু হবে ড্রোনের মাধ্যমে করোনা চিকিৎসার পিপিই কিট ও ওষুধ পাঠানোর কাজ।

ঘণ্টায় ৬৪ কিলোমিটার যেতে সক্ষম এই ড্রোন। একেকবারে ৮ কিলোমিটার পরিধিতে অত্যাবশ্যকীয় কিট পাঠানো যাবে। এর ফলে সড়ক পথে যাওয়ার সময় যেমন বাঁচবে, তেমনি করোনা আক্রান্ত ও সংক্রামক দের সংস্পর্শ এড়ানো সম্ভব।

ড্রোন দিয়ে চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের কিট পাঠানোর অভিনব প্রয়োগ আরও বড় আকারেই করা হবে জানিয়েছে নাগাল্যান্ড সরকার। ইতিমধ্যে দুটি ড্রোন কাজে নামানো হয়েছে।

নাগাল্যান্ড জিওগ্রাফিকাল ইনফরমেশন সিস্টেমের তৈরি এই ড্রোন দুটির বহন ক্ষমতা ৫ কেজি থেকে বাড়িয়ে ২৫ কেজি পর্যন্ত করা হবে বলেই জানিয়েছেন কর্মকর্তারা। সেই মতো কাজও চলছে। আপাতত দুটি ড্রোন লাগাতার উড়ে উড়ে জরুরি পরিষেবা দিয়ে চলেছে।

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...