Monday, April 6, 2026

ধর্ষণ-অ্যাসিড হামলার হুমকি স্বস্তিকাকে, অভিযোগ নিয়ে পুলিশের কাছে অভিনেত্রী

Date:

Share post:

সোশ্যাল মিডিয়া এক যুবকের কাছ থেকে ধর্ষণ ও অ্যাসিড হামলার হুমকি পেল অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এই হুমকির অভিযোগ নিয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। অভিযোগ পাওয়ার পরেই ব্যবস্থা নিয়েছে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় কৌশিক নামে এক যুবকের কাজ থেকে ধর্ষণ ও অ্যাসিড হামলার হুমকি পায় প্রয়াত সন্তু মুখোপাধ্যায়-কন্যা। স্বস্তিকা জানিয়েছেন, অশ্লীল ভাষায় ওই যুবক হুমকি দেয় মেসেঞ্জারে। তা স্ক্রিনশট নিয়ে টুইটারে পোস্ট করেছেন অভিনেত্রী।

এরপর সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা- ভক্তরা গর্জে ওঠে ওই যুবকের হুমকির বিরুদ্ধে। কড়া শাস্তিরও দাবি করেন তাঁরা।

এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মঘাতী হওয়ার প্রসঙ্গে বলেছিলেন, “আত্মহত্যা আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে।” এই মন্তব্য মেনে নিতে পারেনি ওই যুবক। এরপরে ইনস্টাগ্রামে অভিনেত্রীকে একের পর এক অশ্লীল কথা বলতে থাকে সে। ধর্ষণ ও অ্যাসিড হামলার হুমকিও দেয়। এই কারণেই সরব হয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...