Friday, June 26, 2026

বায়না আসবে বড় প্রতিমার? ভেবে আকুল শ্রীরামপুরের মৃৎশিল্পীরা

Date:

Share post:

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। বাকি মাত্র আর কয়েক মাস। কিন্তু ভাইরাস সংক্রমণের আতঙ্কে বদলে গিয়েছে মৃৎশিল্পীদের ডেইলি রুটিন। হুগলির শ্রীরামপুরের চাতরা কুমোরপাড়ায় গত ৬০ বছর ধরে প্রতিমা তৈরি করে আসছেন মৃতশিল্পীরা। ২৫ থেকে ৩০ টি পরিবার এই কাজের সঙ্গে যুক্ত। পাশাপাশি, কারিগর রয়েছে ১৩০- ১৫০ জন। লকডাউনের ফলে বেশিরভাগ কারিগর কাজে আসতে পারছে না। এই পরিস্থিতিতে দুর্গোৎসব ঘিরে সংশয় দেখা দিয়েছে। দুর্গাপুজো বড় করে না হয়ে, ছোট করে হলেও কিছুটা আশার আলো দেখতে পারেন মৃৎশিল্পীরা। যাঁদের আশা, ভরসা, জীবন যাপন পুরটাই নির্ভর করছে মাটিকে দেবতার রূপ দেওয়ার উপর।

অন্যান্য বার এই সময়ে ছোট থেকে বড় প্রতিমার অর্ডার চলে আসত। এখন তা নেই বললেই চলে। যাও বা আসছে উদ্যোক্তারা সঠিকভাবে বলতে পারছেন না যে তাঁরা প্রতিমা নেবেন কি না। এই পরিস্থিতিতে আগামী দিন তাঁদের সংসার চলবে কী করে সেটা ভেবেই চিন্তিত তাঁরা।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...