Monday, April 6, 2026

ভালো আছে বচ্চন পরিবার, তবে হাসপাতালে থাকতে হবে আরও কিছুদিন

Date:

Share post:

ভালোই আছে করোনা আক্রান্ত বচ্চন পরিবারের সদস্যরা। চিকিতৎসায় ভালো সাড়া দিচ্ছেন সকলে। বচ্চন পরিবারের চার সদস্যকেই রাখা হয়েছে মুম্বইয়ের নানাবতী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে।

ভালো আছেন ঐশ্বর্য ও আরাধ্যাও। বিশেষ চিন্তার কারণ নেই। তবে হাসপাতাল সূত্রে খবর, ঐশ্বর্যর কাশির সমস্যা এখনও রয়ে গিয়েছে। কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে এবং তাঁর কন্যা আরাধ্যাকে আরও দু’দিন চিকিতৎসকদের নজরদারির মধ্যে রাখা হবে বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।একইসঙ্গে অমিতাভ ও অভিষেককেও আরও দু-তিনদিন হাসপাতালে থাকতে হবে।

উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি প্রায় গোটা বচ্চন পরিবার। অভিষেক, অমিতাভ তো আগেই ভর্তি হয়েছিলেন। শুক্রবার আচমকাই শ্বাসকষ্ট শুরু হওয়ায় হোম আইসোলেশনে থাকা উপসর্গহীন ঐশ্বর্য ও আরাধ্যাকে ভর্তি করা হয় তাঁদেরও। তবে স্বস্তির খবর, করোনায় সংক্রমিত হননি জয়া বচ্চন।

Related articles

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...