Monday, June 8, 2026

আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে বাস-গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৫, আহত ২০

Date:

Share post:

বাস-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৫ জনের ৷ ২০জন গুরুতর আহত৷ আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে ঘটেছে ভয়াবহ এই দুর্ঘটনা। আহতদের অবস্থা আশঙ্কাজনক৷ ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷ উত্তরপ্রদেশের কনৌজের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে ৷ পুলিশ জানিয়েছে, অত্যন্ত দ্রুত গতিতে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে৷ ফলে জোরে ধাক্কা মারে অন্য একটি গাড়িতে৷ গাড়িটি উল্টে পড়ে যায় গর্তে৷ বাসটিও পড়ে যায়৷ ফলে ঘটনাস্থলেই ৫জনের মৃত্যু হয়৷ আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দিল্লি থেকে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি৷ সৌরিখ থানার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা মারতেই, তা উল্টে পড়ে যায়৷

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...