Monday, June 8, 2026

উহানের গবেষণাগার থেকেই ছড়িয়েছে করোনাভাইরাস ! স্বপক্ষে প্রমাণ পেশ আমেরিকার

Date:

Share post:

উহানের একটি গবেষণাগার থেকেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে, ফের এই দাবি করল আমেরিকা । এই দাবি জোরালো করে তুলতে এ বার চিনে মার্কিন দূতাবাসের কর্তাদের সঙ্গে বিদেশ দফতরের আলোচনার একটি গোপন কেব্‌ল ফাঁস করেছে আমেরিকা। ২০১৮ সালের ওই গোপন কেব্‌লে উহানের গবেষণাগারের কর্মীদের দক্ষতা ও এমন ধরনের ভাইরাস নিয়ে কাজের জন্য জরুরি নিরাপত্তা ব্যবস্থার অপ্রতুলতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।
উহানের গবেষণাগার থেকেই করোনাভাইরাস ছড়িয়েছে বলে এপ্রিল থেকেই ট্রাম্প প্রশাসনের তরফে দাবি করা হচ্ছে। মে মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলাতেও ছিল সেই একই সুর ।
বিদেশ দফতরের ফাঁস করা ওই গোপন কেব্‌লে দাবি করা হয়েছে, ২০১৮ সালে উহানের ওই গবেষণাগার ঘুরে দেখতে গিয়েছিলেন চিনে মার্কিন দূতাবাসের জনাকয়েক কর্তা। তাঁরা সেখানে গিয়ে দেখেন, দক্ষ কর্মীর যথেষ্টই অভাব রয়েছে গবেষণাগারে। রয়েছে এমন ধরনের ভাইরাস নিয়ে কাজ করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থারও অভাব।
সেই গোপন কেব্‌লে আরও অভিযোগ করা হয়েছিল, বাদুড়ের শরীর থেকে পাওয়া সার্সের মতো বিভিন্ন ধরনের করোনাভাইরাস নিয়ে কাজ করার অনুমতি থাকলেও উহানের গবেষণাগারে বিজ্ঞানীরা মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে পারে এমন ধরনের সার্স করোনাভাইরাস নিয়ে কাজ করছেন।
আমেরিকার জাতীয় নিরাপত্তার অধিকর্তার কার্যালয় যদিও এই গোপন কেব্‌লের অভিযোগ ‘সত্য’ বলে স্বীকার করেনি। আবার ‘একেবারেই আজগুবি’ বলে উড়িয়েও দেয়নি।

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...

দিল্লিতে অভিষেক: ভবানী ভবনে হাজিরা এড়ালেন

বিধানসভায় বিধায়কদের সই জাল ইস্যুতে দ্বিতীয় হাজিরা এড়ালেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয়...

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...

সুখেন্দুর পদত্যাগ, দলেই প্রশ্ন কার সুবিধা করতে সময়টা বাছলেন!

অবশেষে অনেক বিদ্রোহ-বিপ্লবের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূলের এই কঠিন সময়ে সাংসদ পদ...