Wednesday, June 24, 2026

উত্তরবঙ্গে আরও বৃষ্টির পূর্বাভাস, প্রভাব পড়বে দক্ষিণবঙ্গেও

Date:

Share post:

উত্তরবঙ্গে আরও বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি।
প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে, নদীর জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কাপ্রকাশ করা হয়েছে।
আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কাপ্রকাশ করা হয়েছে। অন্যদিকে , দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।
মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। কোচবিহারেও অতিভারী বর্ষণ হতে পারে।বঙ্গোপসাগর ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। আর্দ্রতাজনিত অস্বস্তির সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা।
আগামী বৃহস্পতিবারের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। টানা বৃষ্টির ফলে পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে পারে। তার ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মেঘলা আকাশ ও মাঝেমধ্যে বৃষ্টি হলেও, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...