Sunday, June 28, 2026

ইস্টবেঙ্গলকে রাজ্যের সরকারি তহবিল থেকে টাকার পরিকল্পনা বাতিল

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান ইস্টবেঙ্গল এই বছর আইএসএল খেলুক।

সবরকম চেষ্টা করছেন তিনি।
একটি অভিনব মডেল হচ্ছিল: মূল লগ্নিকারীর বাইরে রাজ্যের সাতটি PSU থেকে কনসর্টিয়াম করে ইস্টবেঙ্গলকে অর্থসাহায্য, যাতে শতবর্ষে ক্লাবটির সঙ্কটমোচন হয়। মমতার সঙ্গে ক্লাবকর্তাদের কথা হয়েছিল। মুখ্যসচিব বিষয়টি এগোনর দায়িত্ব পান। কিন্তু একাধিক আমলা ভিন্নমত দেন। এই অর্থসঙ্কটের মধ্যে একটি ফুটবল ক্লাবকে টাকা দিলে পরবর্তীকালে বিতর্ক হবে। যেমন মেট্রো ডেয়ারি নিয়ে এখন আমলাদের তদন্তের মুখে পড়তে হচ্ছে। রাজনৈতিক বিতর্কেরও সম্ভাবনা থাকছে। এহেন অবস্থায় নবান্ন সূত্রে খবর, এই মডেল বাতিল করছে রাজ্য। ইস্টবেঙ্গল কর্তাদের তা সোমবার আনুষ্ঠানিকভাবে জানানো হবে। মুখ্যমন্ত্রী এখন বিকল্প পথে ইস্টবেঙ্গলকে রক্ষা করার পরিকল্পনা করছেন।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...