Friday, March 20, 2026

জল্পনা উসকে দুপুরে অমিত শাহের সঙ্গে বৈঠকে রাজ্যপাল

Date:

Share post:

রীতিমতো জল্পনা উস্কে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দুপুরে বৈঠকে বসছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপাল নিজেই ট্যুইট করে এই খবর দিয়েছেন। রাজ্যপাল লিখেছেন, রাজ্যের পরিস্থিতি চিন্তাজনক। রাজ্যবাসীর কল্যাণ আমার দায়বদ্ধতার মধ্যে পড়ে। সংবিধান মেনেই রাজ্যের এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হবে। সংবিধানের ১৫৯ ধারা অনুযায়ী এটা আমার কাজের মধ্যেই পড়ে। সংবিধানকে রক্ষা করা এবং সেই অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। রাজ্যপালের এই ট্যুইট নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা। তৃণমূল কংগ্রেস অবশ্য পরিষ্কার জানাচ্ছে রাজ্যপাল রাজনীতি করছেন। কলকাতা দিল্লির উড়ান পরিষেবা বন্ধ থাকায় ধনকড় লক্ষ্ণৌ হয়ে দিল্লি পৌঁছন।

Related articles

একই দিনে বাড়ল বিশেষ পেট্রোল-ডিজেলের দাম: সামগ্রিক দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা

নরেন্দ্র মোদি সরকারে জমানায় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ যেন একটা কাল্পনিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটের কোনও...

নির্বাচন আসা পর্যন্ত কীভাবে SIR শেষ: সাপ্লিমেন্টারি তালিকা না প্রকাশে সন্দেহ মমতার

একের পর এক দিন পেরিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর প্রক্রিয়ার লজিকাল ডিসক্রিপেন্সি মামলার তালিকা এখনও বের করছে...

শাহি-ভোজ করিয়েও ব্রাত্য শালবনীর আদিবাসী পরিবার

একসময় জঙ্গলমহলে শালবনী ব্লকের যে আদিবাসী বাড়িতে ভূরিভোজ সেরে "আব কি বার, দো'শো পার" স্লোগান তুলেছিলেন অমিত শাহ-সহ...

অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি, কমিশন বিজেপির তোতাপাখি: ইস্তেহার প্রকাশ করে তোপ তৃণমূল সুপ্রিমোর

“মুখে বলছে না, কাজকর্ম বলে দিচ্ছে, বাংলায় রাষ্ট্রপতি শাসনই জারি করেছে। অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করেছে। এটা লজ্জা।...