Tuesday, March 31, 2026

কিশোরীর অস্বাভাবিক মৃত্যু: বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল

Date:

Share post:

চোপড়ায় কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসতেই সরব হল তৃণমূল। এই মৃত্যু নিয়ে বিজেপির বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ তুলল শাসকদল। ধর্ম নিয়ে রাজনীতি করার পরে, এবার মৃত্যু নিয়ে রাজনীতি করতে নেমেছে বলে বিজেপিকে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল।
এদিকে চোপড়ায় ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু-সহ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলবেন রাজ্যপাল জগদীপ ধনখড়।  চোপড়ায় মৃত ছাত্রীটিকে গণধর্ষণ করা হয়েছিল, এমন সব অভিযোগ করেছিলেন স্থানীয়রা। পুলিশ জানিয়ে দিয়েছে যে, কিশোরীর শরীরে কোনও যৌন নির্যাতন বা আঘাতের চিহ্ন মেলেনি। দেহের ময়নাতদন্তের পর জানা গেছে, বিষক্রিয়ার ফলেই মৃত্যু হয়েছে। অথচ রবিবার রাতে চোপড়া সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় এই কিশোরীর মৃত্যুর তদন্ত ও অপরাধীদের গ্রেফতার করার দাবিতে বিক্ষোভ দেখানো হয়। অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা।  সোমবার সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ দেখা দেয়। হাসপাতলে যান স্থানীয় বিজেপি নেতারা। ইতিমধ্যেই পুলিশ এলাকায় মৃত্যু ছাত্রীর দেহ নিয়ে গিয়েছে। এই দিন সকালে এলাকায় বিজেপিকে মিছিল করতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...