Saturday, June 20, 2026

চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়ে কড়া বার্তা মানব সম্পদ উন্নয়নমন্ত্রীর

Date:

Share post:

মহামারি আবহে কলেজ বিশ্ববিদ্যালয় পরীক্ষা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশিকার বিরোধিতা করেছে। এমনকী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে এই নির্দেশিকা পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছেন। কিন্তু তাতেও বরফ গলেনি। বিশ্ববিদ্যালয়গুলিকে চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিতেই হবে বলে কড়া বার্তা দিয়েছেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল। তিনি বলেন, বর্তমান পরিস্থিতির জন্য পরীক্ষা দেরি হতে পারে। কিন্তু বিনা পরীক্ষায় চূড়ান্ত বর্ষের পরীক্ষায় করানো সম্ভব না।

ইতিমধ্যে পরীক্ষা বাতিল করার পক্ষে সওয়াল করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ইউজিসির নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আদিত্য থ্যাকারের নেতৃত্বাধীন শিবসেনার যুব শাখা। মহামারি পরিস্থিতিতে দেশের সব কলেজ, বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা বাতিল করার আবেদন জানানো হয়েছে। যুব শাখার সভাপতি বরুণ সরদেশাই বলেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজ্যগুলিকে দেওয়া হোক।”

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...