Wednesday, March 25, 2026

BREAKING: করোনা আবহে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত

Date:

Share post:

করোনার কঠিন পরিস্থিতিতে চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়া নিয়ে শুরু থেকেই ছিল ঘোর অনিশ্চয়তা। বিশ্বজুড়ে এমন মহামারি পরিস্থিতিতে একটা এতবড় টুর্নামেন্ট আয়োজন করা যে অবাস্তব, এমন আশঙ্কা ছিল আয়োজক দেশ খোদ অস্ট্রেলিয়ারই। এবং শেষ পর্যন্ত সেটাই হলো। আজ, সোমবার আইসিসি’র বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে জানানো হয়েছে, এ বছর আর আয়োজন করা সম্ভব হচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপ।

উল্লেখ্য, আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা অস্ট্রেলিয়ায়। এরপর আগামী বছর ২০২১-এ আরও একটা টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ভারতে। তবে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এ বছরের টুর্নামেন্টটা শেষ পর্যন্ত হবে কি না, এই প্রশ্নটা বড় হয়ে উঠেছিল গত কয়েক মাসে। আইসিসি’র চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুদিন সময় চেয়েছিল। সেই সিদ্ধান্তটাই অবশেষে আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেওয়া হলো।

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিলের পাশাপাশি এদিন আইসিসি’র সভায় আরও বেশকিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা পরিস্থিতিতে স্থগিত হয়ে যাওয়া এই টুর্নামেন্টের ক্ষতি পুষিয়ে নিতে আইসিসি’র অন্য বড় ইভেন্টগুলোর সূচিও নতুন করে ঠিক করা হয়েছে এদিনের সভায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপটা হবে আগামী বছর অক্টোবর-নভেম্বরে, ১৪ নভেম্বর ২০২১ ধরা হয়েছে ফাইনালের সম্ভাব্য তারিখ। এরপর পরের বছর (২০২২) একই সময় হবে আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেটির ফাইনাল হতে পারে ১৩ নভেম্বর।

আর ভারতে হতে চলা ২০২৩ ওয়ান-ডে বিশ্বকাপ ফেব্রুয়ারি-মার্চ থেকে সরিয়ে নেওয়া হয়েছে ওই বছরই অক্টোবর-নভেম্বরে। ওই টুর্নামেন্টের মেগা ফাইনাল হবে ২৬ নভেম্বর।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...