Saturday, March 21, 2026

ফের হরিয়ানা থেকে খালি হাতে ফিরল রাজস্থান পুলিশ

Date:

Share post:

দল ভাঙানো ও বিধায়ক কেনাবেচার অভিযোগে তদন্ত চালাচ্ছে রাজস্থানের কংগ্রেস সরকার। সেই তদন্ত করতে গিয়ে তিনদিনের মধ্যে দুবার মানেসরের হোটেলে হানা দিয়ে খালি হাতে ফিরতে হল রাজস্থান পুলিশকে। মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নির্দেশে এই তদন্ত চালাচ্ছে স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা। হরিয়ানার মানেসরে যে হোটেলে কার্যত লুকিয়ে শচিন আছেন পাইলট ঘনিষ্ঠ বিধায়করা, সেখানে পৌঁছনোর পর রাজস্থান পুলিশকে বাধা দেয় হরিয়ানার পুলিশ। এই বিধায়কদের মধ্যে অন্যতম একজন ভানোয়ারিলাল শর্মার বিরুদ্ধে বিজেপির সঙ্গে প্রত্যক্ষ যোগসাজশের অভিযোগে এফআইআর হয়েছে। বহুচর্চিত টেপকাণ্ডে তাঁর কথোপকথন শোনা গিয়েছে। এজন্য তাঁর ভয়েস স্যাম্পেল নিতে চায় রাজস্থানের তদন্তকারী দল। কিন্তু হরিয়ানা পুলিশের বাধায় দু-দুবারই হোটেলের গেট থেকে ফিরে যেতে হল রাজস্থান পুলিশকে।

Related articles

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...

এবার নির্বাচন অন্য ভাবে করব! থানায় ঢুকে ডিউটি অফিসারকে ধমক-চমক শুভেন্দুর

ফের থানায় ঢুকে কর্তব্যরত অফিসারকে ধমক-চমক বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর। শুক্রবার, পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানায় (Mahishadal police station)...

ISL: দমকা হওয়ায় নৌকাডুবি, ঘরের মাঠে হার বাগানের

বিকেল থেকেই মেঘের সঙ্গে দমকা হাওয়া শহর জুড়ে। দমকা হওয়াতেই বেসামাল পাল তোলা নৌকা আইএসএলে(ISL) মুম্বই সিটি এফসি...

সোমে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা: নাম বাদে আবেদন ১৯ প্রাক্তন বিচারপতির ট্রাইবুনালে

পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই প্রকাশ করতে হবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ সত্ত্বেও দিনের পর দিন...