Tuesday, March 24, 2026

পেট্রলের থেকে দামি ডিজেল, দাম অপরিবর্তিত থাকলো আজও

Date:

Share post:

সোমবারও পরিবর্তন হলো না ডিজেল ও পেট্রলের দামের। দাম বেড়েছিল শুক্র ও শনিবার। তবে রবি ও সোমবার পেট্রল ও ডিজেলের দাম রইলো অপরিবর্তিত। টানা ২২দিন অপরিবর্তিত থাকল পেট্রলের দাম। তবে দিল্লি, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বইতে পেট্রলের থেকে এখনও দামি ডিজেল।

সোমবার কলকাতায় পেট্রলের দাম ৮২.১০ টাকা প্রতি লিটার। অন্যদিকে ডিজেলের দাম ৭৬.৬৭ টাকা। দিল্লিতে পেট্রলের দাম ৮০.৪৩ টাকা প্রতি লিটার। সেখানে ডিজেলের দাম ৮১.৫২ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে এদিন পেট্রোলের দাম ৮৭.১৯ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম ৭৯.৭১ টাকা। চেন্নাইয়ে পেট্রলের দাম ৮৩.৬৩ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম ৭৮.৫০ টাকা।

Related articles

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...