Sunday, June 14, 2026

এবার জল সীমান্ত সুরক্ষিত করতে উদ্যোগ ভারতীয় নৌসেনার

Date:

Share post:

পূর্ব লাদাখ সীমান্তে ভারত এবং চিনের সংঘর্ষের পর থেকেই সীমান্তে তৎপর হয়েছে ভারতীয় সেনা। ভারতীয় বায়ুসেনার সুখোই, অ্যাপাচের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার টহল দিচ্ছে সীমান্তে। এবার জলসীমা সুরক্ষিত করতে তৎপর হয়েছে ভারতীয় নৌসেনা। যার জেরে কার্যত পিছু হটতে শুরু করেছে চিনা নৌবাহিনী।

পূর্বে আন্দামান-নিকোবর দ্বীপসমূহে ও পশ্চিমে লক্ষদ্বীপ-সহ প্রায় ১ হাজার ৬২টি দ্বীপে সামরিক পরিকাঠামো মজবুত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, ওই দ্বীপগুলিতে যুদ্ধবিমান নামার জন্য অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড তৈরি করা হবে। সূত্রের খবর, দেশের পূর্ব ও পশ্চিম প্রান্তে অবস্থিত সমুদ্রে যুদ্ধবিমান, সাবমেরিন ও রণতরী নিয়ে নজরদারি চালাচ্ছে ভারতীয় নৌসেনা।

প্রসঙ্গত, জলদস্যুদের উৎখাত করার নামে পাকিস্তানের গদর এবং লোহিত সাগরের মুখে অবস্থিত জিবউতি নৌঘাঁটি এলাকায় থেকে মালাক্কা প্রণালীতে চিনা যুদ্ধজাহাজ ঢুকে পড়ে। মালাক্কা প্রণালী থেকে হর্ন অব আফ্রিকা পর্যন্ত নজরদারি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। ভারতীয় নৌবাহিনী নজরদারি বাড়ানোয় চিনের তিনটি রণতরী এডেন উপসাগরে আশ্রয় নিয়েছে।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...