Sunday, March 22, 2026

শিয়ালদহ স্টেশনে ঢোকার মুখে আচমকা বেলাইন ট্রেন, তারপর যা ঘটল!

Date:

Share post:

করোনা আবহে চলছে লকডাউন। যাত্রী পরিষেবায় দীর্ঘদিন ধরে বন্ধ লোকাল ট্রেন। যদিও রেলের বিভিন্ন ধরণের স্টাফ-জি আর পি- আর পি এফ এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের বাড়ি থেকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য চার-পাঁচ কামরার বিশেষ লোকাল ট্রেন চালায় আছে। এবার সেখানেই বিপত্তি।

স্টাফদের নিয়ে শিয়ালদহ স্টেশনে ঢোকার সময় হাসনাবাদ স্পেশাল ট্রেনের দুটি চাকা আচমকা বেলাইন হয়ে যায়। অল্পের জন্য প্রাণে বাঁচলেন রেলকর্মীরা। ঘটনায় কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। নিয়মিত লাইন রক্ষণাবেক্ষণ সত্ত্বেও ট্রেন প্রায় না চলা অবস্থায় এই দুর্ঘটনার জন্য রেলের সুরক্ষার নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ রেলকর্মীরাই।

রেলকর্মীদের অভিযোগ, ওই সময় ট্রেনের গতি কম ছিল এবং রবিবার ছুটির দিন হওয়ায় তুলনায় কর্মী সংখ্যাও ছিল অনেক কম। সেই কারণেই বড়সড় বিপত্তি এড়ানো গিয়েছে।

শিয়ালদহ ডিভিশন সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা ১০.০৭ মিনিট নাগাদ রেলকর্মীদের নিয়ে যখন হাসনাবাদ স্পেশ্যাল ট্রেনটি শিয়ালদহ স্টেশনে ঢুকছিল ঠিক তখনই তিন নম্বর বগির দুটি চাকা লাইন থেকে পড়ে যায়। প্রচণ্ড ঝাঁকুনির সঙ্গে শব্দে আতঙ্কিত হয়ে পড়েন রেলকর্মীরা।

ট্রেন থেকে নেমে যাত্রীরা হইচই শুরু করেন। ছুটে আসে আরপিএফ, জিআরপি। পরে ট্রেনটি তোলার জন্য সচেষ্ট হয় ইঞ্জিনিয়ারিং কর্মীরা।ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। বেলাইন হওয়ার কারণ খতিয়ে দেখছেন আধিকারিকরা।

Related articles

আবার লোডশেডিং করতে পারে: ভবানীপুরের নাগরিকদের পাশে থাকার বার্তা দিয়ে কর্মীদের সতর্ক করলেন মমতা

নন্দীগ্রাম ছেড়ে এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে তাঁর প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিরোধী দলনেতা। নির্বাচনী প্রচারের শুরু থেকে...

জনসমুদ্রে প্রার্থীরা! রবিবাসরীয় প্রচারে জেলায় জেলায় ঝোড়ো ব্যাটিং তৃণমূলের 

প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারের ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তালিকা প্রকাশের পর প্রথম রবিবারেই...

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...