Saturday, April 4, 2026

মাস্কে আলো লাগিয়ে সচেতনতার বার্তা কাঁচরাপাড়ার যুবকের

Date:

Share post:

মহামারি আবহে বাধ্যতামূলক হয়েছে মাস্ক পরা। দিনের আলোয় পুলিশের ভয়ে মাস্ক পরছেন অনেকেই। কিন্তু সন্ধে নামতেই অনেক ক্ষেত্রে পাল্টে যাচ্ছে সেই চিত্র। মানুষকে সচেতন করতে তাই এবার উদ্যোগ নিলেন কাঁচরাপাড়ার গৌর নাথ। মাস্কের মধ্যেই টুনি লাইট লাগিয়ে মানুষকে সচেতন হওয়ার বার্তা দিচ্ছেন তিনি।

কীভাবে এই মাস্ক তৈরি করলেন তিনি? গৌর নাথ জানিয়েছেন, প্রায় দু’মাস আগে মাস্কের মধ্যে টুনি লাইট লাগানোর কথা ভাবেন তিনি। এরপর তার এবং ব্যাটারির মাধ্যমে টুনি লাইট যুক্ত করা হয় মাস্কে। প্রথম দুবারের চেষ্টায় সাফল্য পাননি তিনি। তৃতীয়বার মাস্কে টুনি লাগাতে পারেন। এই মাস্কের দাম ৯০ টাকা বলে জানিয়েছেন তিনি।

কাঁচরাপাড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের স্পল্ডিং রোডের বাসিন্দা ওই ব্যক্তি একটি কাপড়ের দোকানের কর্মী। স্ত্রী, মেয়ে নিয়ে অভাবের সংসার। গৌর নাথ বলেন, ” পৃথিবী একদিন ভাইরাস মুক্ত হবে। কিন্তু তার আগে আমাদের সচেতন হতে হবে। এই মাস্ক এর মাধ্যমে আমি সচেতনতার বার্তা দিতে চাই।”

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...