Saturday, March 21, 2026

ভুলের জন্য নরম সুরে ক্ষমা, মুখ্যমন্ত্রীর পাশে থাকার আবেদন অনুব্রতর

Date:

Share post:

আরও একবার ক্ষমা চাইলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনুরোধ করলেন মুখ না ফেরানোর জন্য।

মহামারির পরিস্থিতিতেও বিধানসভা নির্বাচনের বিভিন্ন কর্মসূচি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। রবিবার বীরভূমের সাঁইথিয়ায় একটি কর্মী সম্মেলনে যোগ দিয়েছিলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি। সেখানেই কর্মীদের একরকম হুঁশিয়ারি দিয়ে বলেন, “কারও ঔদ্ধত্য মেনে নেওয়া হবে না। যাঁরা অঞ্চল প্রধান রয়েছেন তাঁরা যদি ভেবে নেন আমরাই অঞ্চলের সব, তাহলে না মানুষ মানবে, না দল। আপনি যদি কথা না শোনেন মানুষও মানবে না, আমরাও মানবো না।”

তিনি সাধারণ মানুষের উদ্দেশে বলেন, “আমি দলের পক্ষ থেকে বলছি, যদি আমার দলের কোনও কর্মী অন্যায় করে থাকে, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা পঞ্চায়েতের ভোট নয়। জেলা পরিষদের ভোট নয়। এটা মিউনিসিপ্যালিটির ভোট নয়। সবাই মমতা ব্যানার্জীর পাশে থাকুন।” তিনি এও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় না থাকলে বাংলায় অন্ধকার নেমে আসবে।”

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...