Saturday, June 27, 2026

ভাইরাস মোকাবিলায় রাজ্য সরকার শূন্য পেয়েছে, কটাক্ষ সূর্যকান্তর

Date:

Share post:

ভাইরাসের মোকাবিলায় রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে তোপ সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের।রবিবার, বারাসতে দলীয় বৈঠকে শেষে পার্টি অফিসে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সূর্যকান্ত মিশ্র বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে বৃহৎ মঞ্চ গড়ে তুলতে ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট হওয়ার ডাক দেন।

কটাক্ষ করে তিনি বলেন, কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে গোল গোল এঁকে শূন্য পেয়েছে রাজ্য সরকার। সিপিআইএমের রাজ্য সম্পাদকের অভিযোগ, আইসিএমআরের নিরিখে প্রতি মিলিয়ন টেস্টের স্ট্যান্ডার্ড অনুযায়ী সারা দেশে সবচেয়ে খারাপ রেকর্ড পশ্চিমবঙ্গ ও গুজরাটের। এই দুটি রাজ্যের একটি রাজ্য বিজেপি ও অন্যটি তৃণমূল চালায়। তিনি বলেন, পশ্চিমবঙ্গে কোভিড ম্যানেজমেন্টে নৈরাজ্য চলছে। তাঁর অভিযোগ, হাসপাতালে বেডের পরিসংখ্যান ভুল দেওয়া হচ্ছে। চক্ষু বিশেষজ্ঞকে দলের শাসকদলের লোক বলে করোনা ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া সার্বিক ব্যর্থতা।

এদিন সূর্যকান্ত মিশ্র ভবিষ্যতে তৃণমূল-বিজেপি বিরোধী নতুন শক্তিশালী সংগ্রামের মঞ্চ তোলার ডাক দেন। কংগ্রেসকেও নির্বাচনে পাশে রাখার বিষয়ে সিপিএমের মনোভাব পরিষ্কার করে দেন সিপিএম রাজ্য সম্পাদক।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...