Saturday, June 27, 2026

ভাইরাস আক্রান্তে মৃত সন্দেহে মিলল না গাড়ি, ঠেলায় চাপিয়ে স্বামীর দেহ নিয়ে গেলেন স্ত্রী ও ছেলে

Date:

Share post:

ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এই সন্দেহে কোনও গাড়ি মিলল না। প্রৌঢ়ের মৃতদেহ ঠেলায় চাপিয়ে শ্মশানে নিয়ে গেলেন স্ত্রী ও ছেলে। এমনই অসহনীয় দৃশ্যের সাক্ষী থাকল কর্নাটকের বেলাগাভি। এমনকী ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সন্দেহে কোনও আত্মীয়স্বজনও সঙ্গে আসেননি । অথচ পরে জানা যায়, ওই ব্যক্তি আদৌ ভাইরাস আক্রান্ত ছিলেন না।
জানা গিয়েছে, দু’দিন আগে নিজের বাড়িতেই মৃত্যু হয় ওই ব্যক্তির। তার পরে তাঁর লালারস সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠানো হয়। জানা যায়, ভাইরাস আক্রান্ত ছিলেন না তিনি। ফলে সাধারণ নিয়মেই তাঁর পরিবারের উপর দায়িত্ব বর্তায় তাঁর শেষকৃত্যের। কিন্তু বাস্তবে দেখা যায়, সকলেই ধরে নিয়েছেন যে ভাইরাস সংক্রমণেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

এই কারণে দেহ বয়ে নিয়ে যাওয়ার জন্য কোনও গাড়িও পাননি তাঁর স্ত্রী ও ছেলে।  অবশেষে তাঁরা একটি ঠেলাগাড়ি করে মৃত ব্যক্তিকে নিয়ে চলেতে থাকেন। করোনায় মৃত্যু হয়েছে সন্দেহে তাঁর কোনও আত্মীয় পরিজনেরাও এগিয়ে আসেননি।
কর্নাটকের পরিস্থিতি খুব একটা ভাল নয়। ইতিমধ্যেই সংক্রমণের সংখ্যা পেরিয়েছে ৬০ হাজার।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...