Sunday, June 28, 2026

ভাইরাস মোকাবিলায় বদ্ধ জায়গাতেও পরতে হবে মাস্ক: সিএসআইআর

Date:

Share post:

বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সম্ভাবনার কথা বলার পরই নড়েচড়ে বসেছে সারাবিশ্ব। এই অবস্থায় মাস্ক পড়াকে অপরিহার্য বলে মনে করছে কাউন্সিল অফ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। সিএসআইআর – এর ডিরেক্টর জেনারেল ডা. শেখর মান্ডে বলেন, “প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক। এমনকী ঘরের মধ্যেও মাস্ক পরা উচিত।”

তাঁর কথায়, “অফিসে যেন বায়ু চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা থাকে। এমনকী কোনও বদ্ধ জায়গায় থাকলে আগে দেখে নিতে হবে সেখানে বায়ু চলাচলের ব্যবস্থা আছে কি না। খোলা জায়গায় অবশ্যই মাস্ক পরতে হবে। একই সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ভাইরাসের সঙ্গে লড়াই করার মূল হাতিয়ার মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা।”

বায়ুবাহিত এবং অ-বায়ুবাহিত মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে গিয়ে ডা. মান্ডে বলেন, “আমরা যখন কথা বলি তখন অ্যারোসোল নির্গত হয়। যা ৫ মাইক্রনের কম। ফলে তা বাতাসে ভাসমান অবস্থায় থাকে। কোনও জনবহুল এলাকায় আক্রান্ত ব্যক্তি থাকলে বাকিদেরও সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। বদ্ধ ঘরে বায়ু চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা না থাকলেও এই সম্ভাবনা থাকে।

প্রসঙ্গত, ২৩৯ জন বিজ্ঞানী চিঠি দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানায়, বায়ুর মাধ্যমে সংক্রমণ হয়। এরপর গত বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানান, “বেনদেত্তা অ্যালেগাঞ্জি বায়ুর মাধ্যমে ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে উদীয়মান প্রমাণ রয়েছে। ফলে আমাদের আরো অনেক বেশি সতর্ক হতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে। ভাইরাসের ধরণ বুঝতে আরও অনেক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন।”

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...