Tuesday, April 14, 2026

ট্রেনের পরে এবার স্টেশন বেসরকারি হাতে তুলে দেওয়ার ছক কেন্দ্রের

Date:

Share post:

দেশ জুড়ে ১৫১টি ট্রেন বেসরকারিকরণ করা হবে বলে আগেই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এবার রেল স্টেশনগুলি বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র। আর সেই কারণে স্টেশনগুলি নিলামে তোলা হবে বলে জানিয়েছেন রেল মন্ত্রী পীযূষ গোয়েল। সোমবার এক ওয়েবিনারে একথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী।

মন্ত্রীর কথায়, ট্রেনের বেসরকারিকরণের প্রস্তাবে আপাতত বেসরকারি সংস্থাগুলির থেকে ভাল সাড়া পাওয়া গিয়েছে। তিনি জানিয়েছেন, স্টেশনগুলির আধুনিকীকরণ করা হবে। তারপর সেগুলি তোলা হবে নিলামে। ফ্রেট করিডোরের জন্য তৈরি হয়েছে স্পেশাল পারপাস ভেহিকেল। এই কাজ দ্রুত শেষ করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, রেল জানিয়েছিল ২০২৩ সালের মধ্যে ১২ টি ট্রেন বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। পরের আর্থিক বছরে তুলে দেওয়া হবে আরও ৪৫ টি ট্রেন। ২০২৭ সালের মধ্যে মোট ১৫১ টি ট্রেন যাবে বেসরকারি হাতে। সব মিলিয়ে বেসরকারি সংস্থা রেলে বিনিয়োগ করবে মোট ৩০ হাজার কোটি টাকা।

Related articles

IPL:’টাইগার জিন্টা হ্যায়’! প্রীতির দলের জয়ে চর্চায় সলমনের পোস্ট ঘিরে জোর চর্চা

ঠিক এক যুগ আগের কথা। সালটা ২০১৪। সোশ্যাল মিডিয়ায় করেই সলমন খান (Salman Khan) প্রশ্ন ছুঁড়েছিলেন, "জিন্টার টিম...

অবশেষে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা নীতীশের, প্রথম বিজেপি প্রশাসনিক প্রধান পাচ্ছে বিহার

অবশেষে বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। মঙ্গলবার দুপুরে পাটনার (Patna) লোক ভবনে গিয়ে...

IPL: প্রতিভা চিনতে পারেনি কেকেআর, দারিদ্রকে হারিয়ে নতুন নায়ক শাকিব

আইপিএলের(IPL) মঞ্চকে ব্যবহার করে প্রতি মরশুমেই উঠে আসেন নতুন তারকারা। অনামী ক্রিকেটাররা রাতারাতি তারকা হয়ে উঠেন। চলতি আইপিএলে...

পদত্যাগ করুন: ভোটার তালিকায় নাম বাদ নিয়ে মোদিকে তীব্র নিশানা মমতার

এবার এসআইআর (SIR Issue) প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পদত্যাগ দাবি করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...