Saturday, June 13, 2026

উদয়পুরে গাঁটছড়া বেঁধে হায়দরাবাদে উড়ে গেলেন রশ্মিকা-বিজয়

Date:

Share post:

বৃহস্পতিবার গাঁটছড়া বেঁধেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবেরকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna)। রাজস্থানের (Rajasthan) উদয়পুর (Udaipur)-এ বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর নবদম্পতি রওনা দেন হায়দরাবাদের (Hyderabad) উদ্দেশ্যে। বিমানবন্দরে তাঁদের একসঙ্গে দেখা যায়। দু’জনকেই বেশ হাসিখুশি ও উচ্ছ্বসিত দেখাচ্ছিল।

বিয়ের পর রশ্মিকাকে দেখা যায় লাল রঙের চুড়িদার এবং সিঁথি ভর্তি সিঁদুরে। অন্যদিকে বিজয় পড়েছিলেন সাদা রঙের ছোট কুর্তার সেট। পাপারাজ্জিদের সামনে তাঁরা একসঙ্গে পোজ দেন এবং অনুরাগীদের উদ্দেশ্যে ফ্লাইং কিস দিয়ে ভালোবাসা জানান। আরও পড়ুন: এক বৃন্তে দুটি কুসুম: ভিডিও পোস্ট করে রমজান মাসে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার দু’টি ভিন্ন রীতিতে বিয়ে করেছেন তাঁরা। সকালবেলায় তেলেগু প্রথা অনুযায়ী এবং সন্ধ্যায় কোডাভা রীতিতে বিয়ে করেছেন তাঁরা। বিয়ের পরই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছবি শেয়ার করেছেন রশ্মিকা। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন জীবনের সব সুখ-দুঃখ, পরিশ্রম ও সাফল্য বিজয়ের সঙ্গে ভাগ করে নেওয়াই তাঁর কাছে সবচেয়ে বড় আনন্দ। অন্যদিকে বিজয়ও তাঁদের ছবি শেয়ার করে লেখেন, তিনি তাঁর সবচেয়ে কাছের বন্ধুকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন।

তারকাজুটির বিয়ের খবরে শুভেচ্ছায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। অনুরাগী থেকে শুরু করে সহকর্মী—সবাই নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...