এক বৃন্তে দুটি কুসুম: ভিডিও পোস্ট করে রমজান মাসে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

সম্প্রীতির বার্তার মাধ্যমে রমজান মাসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার বিকেলে নিজের এক্স হ্যান্ডেল (X-Handle) পোস্টে একটি ভিডিও পোস্ট করেন মুখ্যমন্ত্রী। সেখানে ইফতার অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণের ভিডিও (Video) রয়েছে। কাজী নজরুল ইসলামের বহুল জনপ্রিয় গান ”মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান” লিখে সম্প্রীতির বার্তা দিয়েছে রাজ্যের প্রশাসনিক প্রদান।
বৃহস্পতিবার, কলকাতা পুরসভা আয়োজিত দাওয়াত-এ-ইফতার অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে ইসলাম ধর্মাবলম্বী সংগঠনগুলির নেতৃত্বরা দাবি করলেন, যেভাবে তাঁদের সম্প্রদায়ের উন্নয়ন ও পাশে থাকার ইতিহাস তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তা এখন দেশের অন্যান্য রাজ্যগুলির জন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। তার পরের দিনই স্যোশাল মিডিয়ায় পোস্ট করে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি লেখা শুরু করেন নজরুল ইসলামের বহুল জনপ্রিয় গান ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান’ লিখে। তার পরে তিনি লেখেন, ”পবিত্র রমজান মাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা। কলকাতা পুরসভা আয়োজিত দাওয়াত-এ-ইফতারে যোগদানের সুযোগ পেয়েছিলাম আমি। সমবেত প্রার্থনা, একতার এক আদর্শ মঞ্চ এটি।”
এর পরে বাংলার ঐতিহ্যের কথা তুলে ধরে মমতা লেখেন,
”বাংলার পরিচয় সর্বদাই সম্প্রীতির ঐতিহ্য দ্বারা গঠিত। এই পুণ্যভূমিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের সবার জন্য তৈরি গানগুলি শ্রী রামকৃষ্ণ পরমহংস এবং স্বামী বিবেকানন্দের প্রচারিত ঐক্য ও ভ্রাতৃত্বের কালজয়ী বার্তার সঙ্গে একতাবদ্ধভাবে প্রতিধ্বনিত হয়। এই পবিত্র মাসটি আমাদের সকলকে মানবতার বন্ধনকে শক্তিশালী করতে, ন্যায়বিচার ও সহানুভূতির প্রতি আমাদের অঙ্গীকারকে আরও গভীর করতে এবং আমাদের প্রিয় বাংলাকে সংজ্ঞায়িত করে এমন ঐক্যের স্থায়ী চেতনাকে সমুন্নত রাখতে অনুপ্রাণিত করুক।”
প্রতিবছর রমজান মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী ইফতারে শামিল হন। রেড রোডে ঈদের নমাজেও তিনি উপস্থিত থাকেন। সব ধর্মীয় আচারকেই সমান মর্যাদায় পালনে বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী। - - - - - -“মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ”
On the sacred month of Ramzan, I extend my heartfelt greetings and warm wishes to all. I had the privilege of attending the ‘Dawat-e-Iftar’ event organised by the Kolkata Municipal Corporation.… pic.twitter.com/fLNO4ohxxw — Mamata Banerjee (@MamataOfficial) February 27, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
Just now

শিরোনাম
আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
2h ago

শিরোনাম
রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
3h ago

শিরোনাম
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
6h ago

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
19h ago

শিরোনাম
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
20h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
20h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
20h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
20h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
21h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
22h ago
