Sunday, June 7, 2026

‘কাশ্মীরি পণ্ডিত’ ভরতকে হুমকি: স্যোশাল মিডিয়ায় ক্ষমা চেয়েও অনড় রাই সেনগুপ্ত

Date:

Share post:

রাজনৈতিক দ্বন্দ্ব, এমনকী স্বজনপোষণ এবং পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে টলিউডে। কিন্তু বর্ণবিদ্বেষের কালিমালিপ্ত করেনি টালিগঞ্জের স্টুডিওপাড়াকে। এবার সেই বিতর্ক উস্কে দিল সোশ্যাল মিডিয়ায় দুজনের বাগযুদ্ধ। ঘটনার সূত্রপাত লকডাউনের পরে স্টুডিও পাড়ায় কাজ শুরু থেকে। অবাঞ্ছিত সেই কাজিয়া ভরত কল বনাম রাই সেনগুপ্তের। ভরত কল দীর্ঘদিনের অভিনেতা, প্রথম ইপি ও ভরতলক্ষ্মী স্টুডিওর কর্ণধার। অভিনেতা যিশু সেনগুপ্তের দিদি রাই সেনগুপ্তও পরিচিত ইপি। আর্টিস্ট ফোরামের অংশ হিসেবে ভরতের একটি সংগঠনও রয়েছে।

ইপি হিসেবে ইদানীং একটি সংগঠন তৈরি করার প্রক্রিয়া শুরু করেন রাইও। অভিযোগ, সেই জায়গা থেকেই বিবাদের সূত্রপাত। রাইয়ের দাবি, তিনি অত্যন্ত অসুস্থ। নার্সিংহোম থেকে সদ্য ফিরেছেন। এই ঘটনা নিয়ে নাকি ভরত কল তাঁকে অশালীন ভাষায় কটুক্তি করেন। রাইয়ের অভিযোগ, ভরত মন্তব্য করেন, “নেত্রী ফিরেছেন। তিনি শুয়ে শুয়েই সব কাজ সামলে নেবেন”। এই কথার প্রতিবাদে সোশ্যাল মিডিয়া পোস্ট করেন রাই সেনগুপ্ত। আর সেখানেই আরেক পরিচিত অভিনেত্রী মানসী সিনহার মন্তব্যের প্রেক্ষিতে, “কাশ্মীরী পণ্ডিতকে ছাড়ব না” বলে হুমকি দেন রাই।
এক রাতের মধ্যেই ভাইরাল হয় রাইয়ের পোস্ট। লীনা গঙ্গোপাধ্যায় থেকে রাহুল বন্দ্যোপাধ্যায় – টলিপাড়ার একাধিক ব্যক্তিত্ব এই মন্তব্যের বিরোধিতায় নিজেদের মত প্রকাশ করেন। এমনকী, যে মানসী সিনহার মন্তব্যের প্রেক্ষিতে রাই এই মন্তব্য করেন, সেই মানসীই সেই পোস্টে লেখেন যে, এই ধরনের বিদ্বেষমূলক মন্তব্য তিনি সমর্থন করেন না।
ভরত কল জাইয়ের মন্তব্যের স্ক্রিনশট নিজের ফেসবুক পেজে পোস্ট করেন এবং জানান, “ও আমার কাছে উজ্জ্বল সেনগুপ্তের মেয়ে বলেই পরিচিত। ঠাট্টার ছলেই বলেছি, নেত্রী ফিরেছে, সংগঠনের কাজ আবার হবে। কিন্তু শুয়ে শুয়ে সব কাজ করে দেবে, এই ধরনের অপমানজনক কথা কখনওই বলিনি”। কিন্তু এই কথার জেরে রাই কেন তাঁকে হুমকি দিলেন তাতেই বিস্মিত এবং আহত ভরত কল। একইসঙ্গে তিনি বলেন, সম্ভবত অবসাদে ভুগছেন রাই। অসুস্থ, হাতেও হয়তো কাজ নেই। সব মিলিয়ে এই মন্তব্য।
এরপরে সেই পোস্টে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন রাই। স্বীকার করেন, উত্তেজনার মুহূর্তে এই ধরনের মন্তব্য তিনি করেছেন। কিন্তু একই সঙ্গে ভরত কলের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “ভরত দা, আমি তো ক্ষমা চেয়ে নিলাম। কিন্তু তুমি তোমার মন্তব্যের জন্য ক্ষমা চাইতে পারবে কি?” যদিও পাল্টা ভরত কল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তিনি একথা বলেছেন সেটা রাই প্রমাণ করতে পারবেন কি না সে বিষয়ে। এই কাদা ছোড়াছুড়ির মধ্যে অনেকেই মধ্যস্থতা করার চেষ্টা করেছেন। উঠেছে কোভিড পরিস্থিতিতে ইপিদের বিমার প্রসঙ্গও।
তবে, টলিপাড়ায় বর্ণ-জাতি বিদ্বেষমূলক মন্তব্য যে কেউই সমর্থন করেন না, তা বুঝিয়ে দিয়েছেন বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলী থেকে পরিচালক-প্রযোজকরা।

Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...