Friday, June 26, 2026

দারুণ জয় ছিনিয়ে নিয়ে সমতা ফেরালো ইংল্যান্ড

Date:

Share post:

দারুণ জয় ছিনিয়ে নিয়ে সমতা ফেরাল ইংল্যান্ড। যে কোনওভাবেই জয়টা দরকার ছিল। চরম লড়াইয়ে জিতে অবশেষে টেস্ট সিরিজে সমতা ফিরিয়েছে জো রুটের দল।
সকালে টি-টোয়েন্টি ঘরানার ব্যাটিংয়ের পর দারুণ বোলিংয়ে গুটিয়ে দিয়েছে ক্যারিবিয়ানদের।
ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্টে ১১৩ রানে জিতেছে ইংল্যান্ড। ৩১২ রান তাড়া করার সময় দ্বিতীয় ইনিংসে জেসন হোল্ডারের দলকে ১৯৮ রানে আটকে দেয়।এই জয়ের মাধ্যমে হাসি ফুটল ইংল্যান্ড দলের।
এর আগে ঘরের মাঠে প্রথম টেস্ট ওয়েস্ট ইন্ডিজের কাছে চার উইকেটে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে ইংল্যান্ড। প্রথম টেস্টে ইংল্যান্ডের হয়ে খেলতে পারেননি দলের তারকা ব্যাটসম্যান জো রুট। তবে দ্বিতীয় টেস্টে ফিরেছেন তিনি। পারিবারিক কারণে তিনি যোগ দিতে পারেননি সাদাম্পটন টেস্টে।
লকডাউন পরবর্তী সময়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দিয়েই শুরু হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে ইংল্যান্ডের জয়ের মাধ্যমে সমতায় ফিরেছে।
দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন বেন স্টোকস। প্রথম ইনিংসে যিনি খেলেছিলেন ১৭৫ রানের অনবদ্য ইনিংস। সঙ্গে প্রথম ইনিংসে বল হাতে নিয়েছিলেন ১ উইকেট।
একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৪ জুলাই।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...