Friday, June 26, 2026

জেলে আত্মহত্যার চেষ্টা রাজীব গান্ধী হত্যা মামলায় সাজাপ্রাপ্ত নলিনী শ্রীহরণের

Date:

Share post:

রাজীব গান্ধী হত্যা মামলায় সাজাপ্রাপ্ত নলিনী শ্রীহরণ, ভেলোর জেলে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে তাঁর আইনজীবী দাবি করেছেন৷ নলিনী গত ২৯ বছর ধরে ভেলোর মহিলা সংশোধনাগারে বন্দি।

নলিনীর আইনজীবী পুগাজেন্ধি বলেছেন, জেলে আত্মহত্যার চেষ্টা করেছেন তাঁর মক্কেল৷
তাঁর অভিযোগ, কারা- কর্তৃপক্ষ নলিনীর এই আত্মঘাতী হওয়ার চেষ্টার কারন গোপন করার চেষ্টা করছে৷ তিনি আরও বলেন যে জেল কর্তৃপক্ষ যে সব কথা বলছে তা বিশ্বাসযোগ্য নয়। আইনজীবীর বক্তব্য,
“জেল কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করে বলেছে যে নলিনীর সাথে এক সহ-বন্দির ঝগড়া হয়৷ ওই সহ-বন্দি এর পর জেল কর্তৃপক্ষকে অভিযোগ জানায়৷ এই ঝগড়ার ফলে নলিনী বিচলিত হয়ে পড়েন এবং আত্মহত্যার চেষ্টা করেন,” জেল কর্তৃপক্ষের এই সাফাই উড়িয়ে আইনজীবীর দাবি, “বন্দিদের মধ্যে এই ধরনের ঝগড়া খুবই সাধারণ এবং এটা বিশ্বাস করা কঠিন যে শুধু এই ঝগড়ার জন্য নলিনী আত্মহত্যার চেষ্টা করবে৷ এর পিছনে অন্য কারন থাকতে পারে। এ ব্যাপারে তদন্ত প্রয়োজন” ৷
আইনজীবী বলেন, গত মার্চে, মহামারির আগে নলিনীর সঙ্গে তাঁর দেখা হয় এবং মনে হচ্ছিল তিনি ভালো আছেন, কোনও হতাশা নেই”৷ জেল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এই ঘটনায় মুখ খোলেনি৷

প্রসঙ্গত, নলিনী ছাড়াও শ্রীলঙ্কার নাগরিক তাঁর স্বামী মুরুগান সহ ৬-জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে একই অপরাধে!

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...