Sunday, June 14, 2026

তোর্সা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত বাড়ি, গৃহহীন কয়েক হাজার বাসিন্দা

Date:

Share post:

কোচবিহার তোর্সা নদীর ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। ইতিমধ্যেই কোচবিহার ১৮ নম্বর ওয়ার্ডের একাধিক বাড়ি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। মঙ্গলবার, সকাল থেকে ভাঙনের কবলে ১৬ নম্বর ওয়ার্ডের ন’টি বাড়ি। নদীর জল কিছুটা কমার সঙ্গে সঙ্গেই ভাঙনের প্রকোপে নাজেহাল এলাকাবাসী। অভিযোগ, এখনও পর্যন্ত প্রশাসনের কোনো আধিকারিক এলাকায় পৌঁছয়নি। তোর্সা নদীর বাঁধ সংলগ্ন রাস্তায় উঠেছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার রাত থেকে ভাঙন শুরু হয়েছে। এই পরিস্থিতি প্রতিবছর মানুষকে বিপাকে ফেলে। এর কোনো স্থায়ী সমাধান সূত্র এখনো বের করতে পারেনি প্রশাসন।
কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল বলেন, “ভাঙন পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে আলোচনা হয়েছে। আমরা বিষয়টি নজরে রেখেছি এলাকায় পর্যাপ্ত ত্রাণ ও ত্রিপল পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে, পুরসভাকে এই বিষয়ে জানানো হয়েছে। বিপর্যয় মোকাবিলা দফতরের প্রতিনিধিদল পৌঁছেছে”।

Related articles

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...