Tuesday, March 31, 2026

কনটেনমেন্ট জোনে সারা মাস লকডাউন: মুখ্যসচিব

Date:

Share post:

কনটেনমেন্ট জোনে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার, নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে মুখ্যসচিব রাজীব সিনহা জানান, সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে রাজ্যের কনটেনমেন্ট জোনগুলিতে 31 জুলাই পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হল।

এর আগে মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন, কনটেনমেন্ট জোনে সাতদিন থাকবে লকডাউন। তারপর সেই মেয়াদ বাড়ানো হয়। এবার সেটি 31 জুলাই পর্যন্ত করা হল।
একইসঙ্গে মুখ্যসচিব জানান, ভাইরাস সংক্রমণ রোধে সপ্তাহে দুদিন করে সারা রাজ্যে লকডাউন পালিত হবে। এ সপ্তাহের বৃহস্পতিবার ও শনিবার এবং সামনের সপ্তাহে আপাতত বুধবার সম্পূর্ণ লকডাউন থাকবে। বাকি দিন পরে ঘোষণা হবে।
জরুরি পরিষেবা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান ছাড়া সমস্ত কিছু বন্ধ থাকবে।
যান চলাচল নিয়ন্ত্রিত করা হবে।
ভিড়, জমায়েত কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
যে যে নিয়ম লকডাউনে পালিত হয়েছিল সেগুলিই থাকবে।
একই সঙ্গে রাজীব সিনহা জানান, রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত খুব জরুরি কারণ ছাড়া যাতায়াত সম্পূর্ণ বন্ধ।

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...