Tuesday, March 31, 2026

“মমতার কান্নার সভা, একুশে জুলাইয়ের শেষ সভা”, শহিদ দিবসকে কটাক্ষ রাহুল সিনহার

Date:

Share post:

“বাঁচার আকুতি শোনা গেল মমতার গলায়। তৃণমূলের এবারের সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের কান্নার সভা। এটাই তৃণমূলের শেষ একুশে জুলাইয়ের সভা। এরপর সভা হবে শুধুই কালীঘাটে”। এভাবেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশের ভার্চুয়াল সভাকে কটাক্ষ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা।

সুর চড়িয়ে বিজেপি নেতা আরও বলেন, অমিত শাহ-র ভার্চুয়াল মিটিংয়ের পাঁচ ভাগের একভাগ শ্রোতা মমতার বক্তব্য শুনেছেন। ভাগ্যচক্রে কালীঘাটের পার্টি আবার কালীঘাটেই ফিরে গিয়েছে। মুখ্যমন্ত্রী মানুষকে বলছেন স্বপ্ন দেখুন। মানুষ স্বপ্নই দেখবে। স্বপ্ন কখনও সত্যি হয় না। বিজেপি উৎখাত করতে হবে না। উনি নিজেই উৎখাত হয়ে যাবেন। ২০২১ সালে মমতা আর মুখ্যমন্ত্রী থাকছেন না। তাই অনবরত মিথ্যে বলে চলেছেন। তৃণমূলের উচিত করোনাকে ধন্যবাদ দেওয়া। করোনা না হলে এই সভা প্রকাশ্যে হতো। আর সেখানে লোকই আসতো না, ফলে তৃণমূল মুখ লুকোবার জায়গা পেত না”।

প্রসঙ্গত, একুশের ভার্চুয়াল সভায় মমতা বলেন, গুজরাত বাংলা শাসন করবে না। পাল্টা রাহুল সিনহা বলেন, দেশের মানুষ নরেন্দ্র মোদিকে দেশ শাসন করতে দিয়েছেন। উনি বলার কে! বাংলাকে গুজরাত শাসন করবে না। এ রাজ্যের মানুষই শাসন করবে।

Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...