Saturday, June 27, 2026

সব বেসরকারি স্কুলে ছাত্রবেতন মেটাতে হবে ১৫ অগাস্টের মধ্যে: হাইকোর্ট

Date:

Share post:

সব বেসরকারি স্কুলে পড়ুয়াদের বকেয়া বেতন মেটাতে হবে ১৫ অগাস্টের মধ্যে। ৩১জুলাই পর্যন্ত যা বকেয়া, সব মেটাতে হবে অভিভাবকদের। মঙ্গলবার রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট।

বেসরকারি স্কুলগুলির বেতন নিয়ে মামলা করেছিল একটি এনজিও। একাধিক স্কুলকে তাতে জড়িয়েছিল।
এদিন কোর্টে স্কুলগুলির তরফে যা বলা হয়, তাকে মান্যতা দেয় আদালত।
স্কুলগুলি বলে, সব বন্ধ থাকলেও মূল খরচ তো একই আছে। শিক্ষক ও কর্মীদের বেতন থেকে শুরু করে বহু খরচ চলছে। আবার টিফিন বা বাসের তেলের খরচ স্কুল ছাড় দিয়ে দিয়েছে। ফলে এর বাইরে যে বকেয়া, তা দিতেই হবে।

প্রথম সারির একটি স্কুল অ্যাডামাসের আইনজীবী অয়ন চক্রবর্তী বলেন,” কর্তৃপক্ষ এমনিতেই ছাড় দিয়েছিলেন। এরপর বিশেষ বিপদে পড়াদের অনুরোধেও ছাড় দেওয়া হচ্ছিল। এন জি ও কোর্টে যাওয়ায় এখন কোর্টের রায়টাই সকলে মানুন। আমাদের স্কুল এমনিতেই যথেষ্ট মানবিক সিদ্ধান্ত নিয়ে চলছিল।”

কোর্ট এন জি ও কে বলেছে ইদিনের রায় সব স্কুলকে জানাতে। যদি কারুর কিছু বক্তব্য থাকে, পরবর্তী শুনানিতে বলা যেতে পারে।

তবে আপাতত সব বেসরকারি স্কুলে ৩১ জুলাই পর্যন্ত পড়ুয়াদের বকেয়া বেতন ১৫ অগাস্টের মধ্যে মেটাতে হবে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...