Monday, March 30, 2026

সরকার ফেলার চেষ্টা চলছে’, মোদিকে চিঠি লিখে পাইলটের নামে ‘নালিশ’ গেহলটের

Date:

Share post:

চাঞ্চল্যকর পদক্ষেপ কংগ্রেসের !

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে শচীন পাইলটের নামে ‘নালিশ’ করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
চিঠিতে তিনি লিখেছেন, “রাজস্থানে পরিকল্পিতভাবে সরকার ফেলার চেষ্টা চলছে। সেই পরিকল্পনা শচীন পাইলট ও তাঁর অনুগামীরা যেমন রয়েছেন, তেমনি রয়েছেন বিজেপি নেতারাও।”

ওদিকে, কংগ্রেসের নয়া রাজনৈতিক কৌশলে কিছুটা হলেও জল ঢেলেছে আদালত।
হাইকোর্টের দেওয়া নির্দেশ অনুসারে, আগামী ২৪ জুলাই পর্যন্ত শচীন এবং তাঁর অনুগামী বিধায়কদের সদস্যপদ খারিজ করতে পারবেন না বিধানসভার স্পিকার। আর ঠিক এই পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই চিঠি লিখলেন অশোক গেহলট। রাজস্থান বিধানসভার অধ্যক্ষের ডিসকোয়ালিফিকেশন নোটিশের বৈধতাকে চ্যালেঞ্জ করে শচীন পাইলট যে মামলা করেছিলেন আদালতে, তাতে তাঁকে ইতিমধ্যেই কিছুটা স্বস্তি দিয়েছে রাজস্থান হাইকোর্ট। হাইকোর্টের রায়ে কিছুটা স্বস্তি পেয়েছেন সচিন পাইলট এবং তাঁর অনুগামী বিধায়করা। শচীন ও তাঁর অনুগামী ১৮ জন বিধায়কের সদস্যপদ এখনও খারিজ হয়নি। তবে তাঁদের “শেষ দেখে ছাড়তে” বিধানসভায় আস্থাভোটের পথে যাচ্ছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। কংগ্রেসের একাংশের মতে, আস্থা ভোট করাটাই মাস্টার স্ট্রোক৷ কারণ আস্থা ভোটগ্রহণের দিন গেহলট দলের সব বিধায়কদের সশরীরে রাজস্থান বিধানসভায় উপস্থিত থাকার ‘হুইপ’ জারি করতে পারেন। যাঁরা হুইপ অমান্য করবেন, দলবিরোধী কাজের অভিযোগে তাঁদের দল থেকে বহিষ্কারও করতে পারবেন৷

যদিও এসবের মধ্যেই পাইলটকে ‘ঘরে ফিরতে’ অনুরোধ করেছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। পাইলটের উদ্দেশে তাঁর বার্তা, “কংগ্রেসে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ৷ পাইলট যেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো ভুল না করেন। দিগ্বিজয়ের দাবি, রাজস্থানের ঝামেলার মূলে বিজেপি। সেই দলে গেলে শচীন সফল হবেন না৷

Related articles

কেরোসিন এবার মিলবে পেট্রোল পাম্পে: জ্বালানি সংকট মোকাবিলায় সিদ্ধান্ত কেন্দ্রের

জ্বালানি সংকট মোকাবিলায় এবার সাধারণ মানুষের ব্যবহারের কেরোসিনে নতুন ছাড়ের ঘোষণা কেন্দ্রের। পেট্রোলিয়াম মন্ত্রকের (Petroleum and Natural Gas...

শুটিং চলাকালীন দুর্ঘটনা: নায়িকাকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেলেন রাহুল!

বাংলা মেগাসিরিয়ালের শুটিং করতে গিয়ে না ফেরার দেশে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার পরে ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান...

নিচুস্তরে পুলিশ-প্রশাসনে রদবদল: কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

ফের একবার সংঘাতে রাজ্য ও নির্বাচন কমিশন। প্রশাসনের শীর্ষ আধিকারিকের পর এবার নিচু স্তরের পুলিশ প্রশাসনের আধিকারিক রদবদলে...

মমতার প্রাণনাশের আশঙ্কা সঠিক: কমিশনের পুলিশ বদলে সরব সপা সাংসদ রামগোপাল

নির্বাচনী আচরণ বিধি লাগু করে রাজ্যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারির পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন। প্রায় প্রতিদিন রাজ্যে...