Saturday, April 4, 2026

“আত্মসমর্পণ করো, না হলে দাদার মতো পরিণতি হবে,” ছোটছেলেকে আর্জি বিকাশের মায়ের!

Date:

Share post:

বড়ছেলের মৃত্যু হয়েছে পুলিশের এনকাউন্টারে । এবার ছোটছেলেকে সতর্ক করলেন বিকাশ দুবের মা সরলাদেবী৷

ছোট ছেলেকে তাঁর আর্জি, ‘পুলিশের কাছে আত্মসমর্পণ করো৷ না হলে দাদার মতো পরিণতি তোমারও হবে৷’
বিকাশ দুবের ভাই দীপপ্রকাশ দুবেও নানা অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ উঠছে৷ বড়ছেলের মৃত্যুর পরে ছোটছেলেকে সতর্ক করলেন তিনি৷ উল্লেখ্য, গত ১০ জুলাই উত্তরপ্রদেশ পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় কুখ্যাত গ্যাংস্টার বিকাশের৷ তার বিরুদ্ধে ৮ জন পুলিশকে খুনের অভিযোগ ছিল৷

বিকাশের ভাই এখন পলাতক৷ পুলিশের হাত থেকে বাঁচতে গা ঢাকা দিয়েছে৷ দীপপ্রকাশকেও খুঁজছে পুলিশ৷ এই পরিস্থিতিতে সরলাদেবী ছোট ছেলেকে অনুরোধ করেন,” দীপপ্রকাশ, দয়া করে বেরিয়ে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করো৷ না হলে পুলিশ তোমাকে ও তোমার পরিবারকে মেরে দেবে৷ আত্মসমর্পণ করলে পুলিশ তোমায় নিরাপত্তা দেবে৷ তুমি তো কিছু করোনি৷ দাদার সঙ্গে সম্পর্কের জন্য তুমি কেন লুকিয়ে আছো?”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...