Saturday, June 27, 2026

ভাই করোনা রোগীদের চিকিৎসা করছেন, দাদাকে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠালো প্রতিবেশীরা

Date:

Share post:

করোনা হাসপাতালের বিএমওএইচ পদে রয়েছে ভাই। তারই খেসারত দিতে হলো দাদাকে। দীর্ঘদিন ধরে বিষ্ণুপুর ১ নম্বর ব্লক হাসপাতালে চিকিৎসা করছেন সৈকত বসু নামে ওই চিকিৎসক। করোনা রোগীদের চিকিৎসায় করায় প্রথম থেকে একটি হোটেলে থাকতেন ওই চিকিৎসক। কিন্তু লকডাউন এর মেয়াদ দীর্ঘদিন হওয়ায় বর্তমানে রাতে বাড়ি ফিরে একটি আলাদা ঘরে পরিবার থেকে দূরেই থাকেন তিনি। সংক্রমণের ঝুঁকি এড়াতেই এই সাবধানতা অবলম্বন করেন তিনি । ওই একই বাড়িতে থাকেন তার দাদা সুদীপ্ত বসু। যেহেতু ওই চিকিৎসক করোনা রোগীদের চিকিৎসা করছেন , তাই প্রতিবেশীদের যাবতীয় রোষের শিকার এখন ওই পরিবার। প্রতিবেশীরা তাঁদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়ায় তারা বাড়ির বাইরে বের হতে পারছেন না। এমনকি তার দাদা বাইরে বেরোলে প্রতিবেশীরা তাকে বেধড়ক মারধর করে, রড দিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। অভিযোগ, চিকিৎসকের বৃদ্ধ বাবা-মাও প্রতিবেশীদের গালিগালাজ থেকে বাদ যায়নি। ইতিমধ্যেই সরশুনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...