Saturday, April 4, 2026

চারদিন আগে বৃদ্ধার মৃত্যু: কিট না থাকায় দেহ পায়নি পরিবার

Date:

Share post:

কোন্নগর অরবিন্দপল্লির এক বৃদ্ধার চারদিন আগে মৃত্যু হয়েছে।কিন্তু কোভিড পরীক্ষার রিপোর্ট না আসায় মৃতদেহ হাসপাতালেই পড়ে রয়েছে। রিপোর্ট আর দেহ পাওয়ার দাবিতে হাসপাতাল গেটে বিক্ষোভ দেখায় পরিবার।

কোন্ননগরের অরবিন্দ পল্লির বাসিন্দা সত্তর বছরের বৃদ্ধাকে ভাইরাস সংক্রমণের উপসর্গ থাকায় গত শুক্রবার উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে পরিবার। সোয়াব টেস্ট হবে বলা হয় হাসপাতাল থেকে। অভিযোগ, তৎক্ষণাৎ পরীক্ষা হয়নি। বলা হয় কিট নেই। পরে রোগীর আত্মীয়দের চাপে দুপুরে পরীক্ষা হয়। শনিবার, রাত দশটায় মারা যান বৃদ্ধা। তারপর থেকে হাসপাতালেই রয়েছে বৃদ্ধার দেহ। কোভিড রিপোর্ট না এলে মৃতদেহ পরিবারের হাতে দেওয়া হবে না।কিন্তু চারদিন হয়ে গেলেও রিপোর্ট এখনও এলো না কেন, বৃদ্ধার ছেলে-মেয়ে যাঁরা তাঁর সংস্পর্শে ছিলেন তাঁরা কী করবেন? দেহ কবে পাওয়া এসব জানতেই বুধবার হাসপাতালে যায় বৃদ্ধার পরিবার।
স্থানীয় সিপিআইএমএল-এর পক্ষ থেকে এইসব প্রশ্নের সদুত্তর চেয়ে হাসপাতাল গেটে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বৃদ্ধার ছেলে তারক রায় বলেন, “অনেক ঝামেলার পরে কোভিড পরীক্ষা হলেও রিপোর্ট পাইনি”। রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে হাসপাতালও।

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...