Wednesday, April 1, 2026

অস্ট্রেলিয়ায় পা দিয়েই ১৪ দিনের নিভৃতবাসে যেতে হবে কোহলি ব্রিগেডকে!

Date:

Share post:

বছরের শেষে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা কোহলি ব্রিগেডের । সেই সময়েও কোনও ঝুঁকি নিতে রাজি নয় অজি ক্রিকেট বোর্ড । সে দেশের মাটিতে পা দেওয়ার পরে ১৪ দিনের নিভৃতবাসে চলে যেতে হবে পুরো দলকে। এ কথা জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তবে নিশ্চিত করা হয়েছে, নিভৃতবাসে থাকাকালীন কোহালিদের অনুশীলনের জন্য অত্যাধুনিক সব ব্যবস্থাই থাকবে।
মঙ্গলবার অস্ট্রেলিয়া বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান বলেছেন, ‘‍‘দু’সপ্তাহের নিভৃতবাস হওয়া ভাল। তবে ক্রিকেটারেরা ওই দু’সপ্তাহ অনুশীলনের সব রকম সুযোগ পাবে। ফলে ওদের প্রস্তুতি ধাক্কা খাবে না।’’ যদিও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ১৪ দিনের এই নিভৃতবাস নিয়ে আপত্তি জানিয়েছিলেন। তাঁর প্রশ্ন ছিল, কেন ক্রিকেটাররা টানা ১৪ দিন হোটেলের ঘরে বসে থাকবেন? সেই আপত্তি ধোপে টেকেনি । ক্রিকেট অস্ট্রেলিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওই সময় ক্রিকেটারদের অনুশীলনের ব্যবস্থাও করে দেওয়া হবে। হোকলি আশ্বস্ত করে বলেছেন , ‘‘নিভৃতবাসে থাকাকালীন অনুশীলনের জন্য সেরা ব্যবস্থাই করা হবে।’’ এই নিভৃতবাস-শিবির হওয়ার কথা অ্যাডিলেডে। শুধুমাত্র কোহলিরাই নয়, জানা গিয়েছে আইপিএল খেলে আসা অস্ট্রেলীয় ক্রিকেটারদেরও একই ভাবে ১৪ দিনের নিভৃতবাসে থাকতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে ।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...