Saturday, March 14, 2026

রিয়ালেন্স জিও-গুগল ফোনের ঘোষণায় চাপে চিনা সংস্থাগুলি

Date:

Share post:

ভারতের বাজারের ছেয়ে আছে চিনা সংস্থার স্মার্টফোন। শাওমি, রিয়েল মি, ভিভোর মতো সংস্থার ফোন ১৫ হাজার কোটি টাকার বাজার দখল করে আছে। সব মিলিয়ে ১০০ রকমের স্মার্ট ফোন ভারতের বাজারে রয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, চিনা সংস্থার বাজার দখল করতেই উদ্যোগী হয়েছে রিলায়েন্স। তাই কম দামে স্মার্টফোন আনতে চাইছে রিলায়েন্স গোষ্ঠী।

গত ১৫ জুলাই বার্ষিক বৈঠকে স্মার্টফোন পরিকল্পনার কথা ঘোষণা করেন রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানি৷ গুগলের সঙ্গে যৌথ উদ্যোগে এই স্মার্টফোন তৈরি হচ্ছে ৷ ৪জি বা ৫জি স্মার্টফোন তৈরি করবে জিও ৷ ফোনে থাকবে গুগলের অপারেটিং সিস্টেম। আধুনিক প্রযুক্তির স্মার্টফোন দাম হবে সাধ্যের মধ্যেই। এই ঘোষণার পরেই চিনা সংস্থাগুলির কপালে ভাঁজ পড়েছে। ভারতে ৬০ শতাংশ স্মার্টফোনের বাজার ৪টি চিনা সংস্থার দখলে। এমনকী ফোনের যন্ত্রাংশেও চিনা সংস্থার রমরমা। এই অবস্থায় রিলায়েন্সের এই ঘোষণা ঘুম ছুটিয়েছে চিনা সংস্থাগুলির।

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...