Saturday, April 4, 2026

চিকাগোয় শেষকৃত্যের অনুষ্ঠানে গুলি, গুরুতর আহত ১৪

Date:

Share post:

আমেরিকায় একটি শেষকৃত্যের অনুষ্ঠানে এক আততায়ীর গুলিতে আহত হলেন কমপক্ষে ১৪ জন ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওয়েস্ট ৭৯ স্ট্রিটের ১০০০ ব্লকে মঙ্গলবার সন্ধ্যেতে এই গুলি চালানোর ঘটনার পরেই এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
চিকাগো কর্তৃপক্ষ জানিয়েছে, একটি কালো গাড়িতে করে দুষ্কৃতীরা এসেছিল। সেই সময় শেষকৃত্য চলছিল । সেই অনুষ্ঠানে অংশ নেওয়া লোকজনের উপর গুলি চালায় দুষ্কৃতীরা । যদিও এরপর ওই শেষকৃত্যে অংশ নেওয়া কিছু লোকও পালটা গুলি চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে , এই ঘটনায় আহতরা প্রত্যেকেই প্রাপ্ত বয়স্ক। তাঁদের ৫ টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধিকাংশেরই অবস্থা গুরুতর।
পুলিশ এই ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে ।
ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, গুলির শব্দ শুনে তারা বাড়ির বাইরে বেরিয়ে দেখেন অনেকে আহত হয়ে পড়ে রয়েছেন।
ঘটনাস্থল থেকে চিকাগো পুলিশ ৬০ টি শেল উদ্ধার করেছে।

Related articles

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...