Monday, March 30, 2026

উচ্চমাধ্যমিকে ৮৬ শতাংশ নম্বর, জনজাতির আঁধার ঘোচাতে মরিয়া শবরের কৃতি ছাত্র

Date:

Share post:

এক সময় ব্রিটিশরা ‘জন্ম অপরাধী’ তকমা দিয়েছিল। তা থেকে আজও বেরোতে পারেনি শবর জনজাতি। সেই জনজাতির ছেলে এবার উচ্চমাধ্যমিকে ৮৬ শতাংশ নম্বর পেল।

পুরুলিয়ার মানবাজার এক নম্বর ব্লকের কামতা-জঙ্গিদিরি কুদা গ্রাম সংসদের কাপাসঘুটার বাসিন্দা সমীর শবর। দিন আনি দিন খাই পরিবারের ছেলে প্রাপ্ত নম্বর ৪৩৩। বাবা বৃহস্পতি শবর চাষাবাদের কাজ করেন। দু বেলা দু মুঠো জোগাড় করা তাঁদের কাছে বড় চ্যালেঞ্জ। ঠাকুমার বার্ধক্য ভাতা থেকে সমীরের লেখাপড়ায় খরচ হয়।

স্থানীয়দের কথায় এখনও পর্যন্ত এই জনজাতি থেকে যারা
উচ্চমাধ্যমিক পাশ করেছে তাদের মধ্যে সমীর সব থেকে বেশি নম্বর পেয়েছে। ফল জানার পর উচ্ছ্বসিত সমীর। ভবিষ্যতে শিক্ষক হয়ে জন্ম অপরাধী’র তকমা ঘোচাতে চাই বলে জানিয়েছে সে। তার বাবা বৃহস্পতি শবর বলেন, “সংসার চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাই। জানি না কীভাবে ওর উছ শিক্ষার ব্যবস্থা করতে পারব।”

Related articles

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...

সন্তান-মা রয়েছেন: গোপণীয়তা রক্ষার অনুরোধ রাহুল-জায়া প্রিয়াঙ্কার

একটি অস্বাভাবিক মৃত্যু। অবিশ্বাস্য পরিস্থিতিতে কঠিন লড়াইয়ের মধ্যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পরিবার। এই পরিস্থিতিতে পরিবারের উপর কতখানি ঝড়...