Wednesday, March 25, 2026

এখনও ভাইরাস মুক্ত নন বিগ বি, নিজেই জানালেন টুইট করে

Date:

Share post:

বৃহস্পতিবার দুপুরে হঠাৎই সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে অমিতাভ বচ্চনের লালা রস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। অর্থাৎ ভাইরাস মুক্ত বলিউডের শাহেনশাহ। কিন্তু এই খবর যে একেবারেই ভুল তা নিজেই জানালেন টুইট করে। এদিন নিজের টুইটার হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন, “এই খবর প্রচার ভুল এবং মিথ্যে।”

প্রসঙ্গত, ১১ জুলাই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বিগ বি। একইসঙ্গে আক্রান্ত হয়েছেন অভিষেক বচ্চন। ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যা বচ্চনের রিপোর্ট পজিটিভ এসেছে। প্রত্যেকেই মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রত্যেকের অবস্থাই স্থিতিশীল।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...