Sunday, June 28, 2026

মহামারিতে ফের রেকর্ড ভারতে, এবার দেশে একদিনে আক্রান্ত ৪৫,৭২০

Date:

Share post:

মাঝে দু’দিন কিছুটা “ধীরে চলো” নীতি নেওয়ার পর ফের স্বমহিমায় মারণ ভাইরাস। ফের একদিনে সর্বোচ্চ আক্রান্তর রেকর্ড গড়লো কোভিড-১৯। এবার গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৪৫ হাজার ৭২০ জনের শরীরে করোনা ভাইরাসের হদিশ মিলল। যা এ পর্যন্ত একদিনের হিসেবে সর্বাধিক।

পাশাপাশি, এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ১১২৯ জন রোগীর। সব মিলিয়ে ভারতে এ পর্যন্ত মোট সংক্রমণ ১২ লক্ষের গণ্ডি টপকাল। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লক্ষ ৩৮ হাজার ৬৩৫। দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৮৬১ জন রোগীর। আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে আরও জানানো হয়েছে, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ লক্ষ ২৬ হাজার ১৬৭ জন সক্রিয় করোনা রোগী। অন্যদিকে, ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৭ লক্ষ ৮২ হাজার ৬০৬ জন করোনাজয়ী।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...