Saturday, June 20, 2026

পাকিস্তান সুপার লিগের জন্য পিছল বিশ্বকাপ!

Date:

Share post:

আইসিসি টি-২০ বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার পর থেকেই সরব হয়েছেন পাক ক্রিকেটাররা। রীতিমতো ভারতকে আক্রমণ করছেন তাঁরা। তাঁদের বক্তব্য, ভারতের চাপে এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এমনকী শোয়েব আখতারের গলাতেও শোনা গিয়েছে একই সুর। কিন্তু আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে অন্য কথা। পাকিস্তানের অনুরোধেই ২০২৩ বিশ্বকাপ কয়েক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। ২০২৩-এ যে সময় বিশ্বকাপ হওয়ার কথা ছিল সেই সময়ই সাধারণত পাকিস্তান সুপার লিগ আয়োজন করে থাকে পাক বোর্ড।

চলতি বছরের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করে দিয়েছে আইসিসি। আইসিসি জানিয়েছে ২০২১ সালে অক্টোবর-নভেম্বর মাসে টুর্নামেন্ট হবে। ফাইনাল হবে ১৪ নভেম্বর। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে সে বছর অক্টোবর নভেম্বরে। ফাইনাল ১৩ নভেম্বর। তার পরের বছর অর্থাৎ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপও কয়েক মাস পিছিয়ে অক্টোবর-নভেম্বরে করা হয়।

বিসিসিআই চলতি বছর আইপিএল আয়োজনের সুযোগ পেয়েছে। কিন্তু এক্ষেত্রে ভারতীয় বোর্ড কোনও রকম চাপ সৃষ্টি অনুরোধ করেনি। মহামারি আবহে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া ছাড়া অন্য কোন উপায় ছিল না আইসিসির হাতে। কিন্তু ২০২৩ সালের বিশ্বকাপ কেন পিছিয়ে দেওয়া হলো বারবার সে প্রশ্ন উঠে আসে। আইসিসি জানিয়েছে, মাত্র কয়েক মাসের ব্যবধানে দুটি বিশ্বকাপ আয়োজন সম্ভব না। ঠিক সেই কারণেই ২০২৩ এর বিশ্বকাপ পিছিয়ে দেওয়া হয়েছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...