Saturday, June 27, 2026

লকডাউন অমান্য-মাস্কবিহীন-প্রকাশ্যে থুতু ফেলার অভিযোগে কলকাতাতে গ্রেফতার প্রায় ১৫০০!

Date:

Share post:

সারা দেশের মতো বাংলাতেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। তাই মহামারি মোকাবিলায় বাধ্য হয়েই ফের পূর্ণাঙ্গ লকডাউনের পথে হাঁটতে হলো রাজ্য সরকারকে। আপাতত রোটেশন পদ্ধতিতে সপ্তাহে দু’দিন করে লকডাউন হবে রাজ্যজুড়ে। চলতি সপ্তাহে বৃহস্পতিবার দিয়ে তা শুরু হলো। নবান্নের ঘোষণা অনুযায়ী, আগামী শনিবার ও পরের সপ্তাহে বুধবারও পালিত হবে লকডাউন।

এদিনের লকডাউনে ব্যাপক সাড়া মিলেছে কলকাতা-সহ জেলাগুলিতে। রাস্তাঘাট কার্যত শুনশান ছিল। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে লকডাউন মানলেও এখনও বেশকিছু অসচেতন মানুষ বিষয়টিকে হালকাভাবেই নিচ্ছে। আর তাদের এই অসতর্কতার জন্যই মহামারির ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। “কারণ” ছাড়া এদিনও রাস্তায় বেরিয়েছিলেন অনেকেই। কিন্তু এবার আরও কড়া হাতে পরিস্থিতি মোকাবিলায় নামতে দেখা গেল পুলিশ প্রশাসনকে।

কলকাতা শহরজুড়ে কড়া মনোভাব দেখিয়েছে পুলিশ। লকডাউন কার্যকর করতে ডিসি পদ মর্যাদার আধিকারিক পর্যন্ত রাস্তায় নেমেছিলেন। কোথাও নাকা চেকিং, কোথাও ড্রোন আবার কোথাও টহলদারিতে পুলিশের জালে ধরা পড়েছে এমন অনেক অসচেতন মানুষ।

আর লকডাউন ব্রেক করার জন্য বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত শুধু কলকাতাতেই আটকও করা হয়েছে ৮৮৬ জনকে! বাজেয়াপ্ত করা হয়েছে ৩০টি গাড়ি। এখানেই শেষ নয়, মাস্ক না পরে রাস্তায় বেরোনোর জন্যে গ্রেফতার করা হয়েছে ৫৫২ জনকে। প্রকাশ্যে থুতু ফেলার জন্যেও আর কোনও ছাড় নয়। এদিন প্রকাশ্যে থুতু ফেলার জন্যে গ্রেফতার করা হয়েছে ৪০ জনকে!

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...