Tuesday, June 16, 2026

CESC-এর বর্ধিত বিদ্যুৎ বিলের প্ৰতিবাদে দিকে দিকে বিক্ষোভে সামিল বিজেপি

Date:

Share post:

আমফান পরবর্তী বাংলায় এই মহামারির কঠিন পরিস্থিতির মধ্যে কলকাতা শহর ও শহরতলীর মানুষের বাড়ি বাড়ি অস্বাভাবিক বিদ্যুতের বিল এসেছে। CESC-এর এই অস্বাভাবিক বিদ্যুৎ বিলের কোপ থেকে বাদ পড়েননি রাজ্যের বিদ্যুৎমন্ত্রী খোদ শোভনদেব চট্টোপাধ্যায়ও।

আর CESC-এর এই বর্ধিত ইলেকট্রিক বিল নিয়ে বেশ ক’দিন ধরেই উত্তপ্ত বাংলার রাজনীতি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ, শুক্রবার কলকাতা-হাওড়া-সহ রাজ্যের CESC বিদ্যুৎবন্টন এলাকাগুলিতে বিক্ষোভ ও ডেপুটেশনে কর্মসূচি নিয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্ব।

এদিন দক্ষিণ কলকাতায় ম্যান্ডেভিলে গার্ডেনে CESC-এর সাউথ রিজিওনাল দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি মহিলা মোর্চা। নেতৃত্বে ছিলেন মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল। তিনি জানিয়েছেন, অবিলম্বে CESC যদি এই অনৈতিক বিল প্রত্যাহার না করে, তাহলে আগামীদিনে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।

অন্যদিকে, উত্তর কলকাতার শ্যামবাজারে CESC দফতরের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি যুব মোর্চা। আর এই বিক্ষোভের নেতৃত্ব দিলেন উত্তর কলকাতার নেতা শিবাজী সিংহ রায় ও রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার-সহ প্রায় দেড়শ জনের মতো বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁরা হাতে প্ল্যাকার্ড-ব্যানার নিয়ে ঘন্টাখানেক বিক্ষোভ দেখান।

একইভাবে হাওড়াতে এই বিক্ষোভে হাজির ছিলেন রাজ্য বিজেপির দুই সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও সঞ্জয় সিং।

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...